Saturday, June 18, 2016

**ভ্যাট রং করার নিয়ম**

ভ্যট রং করার নিয়ম:

উপকরনঃ
১। ৪ গজ কাপড়
২। এক তোলা রং ৪ গজ কাপড়ের জন্য।
৩। হাইড্রোজ+কস্টিক সোডা প্রতি গজে আলাদা আলাদা এক তোলা করে। ৪ গজে ৪ তোলা।
৪। বালতি (কাপড় , ক্যামিকেল ও রঙ গুলানোর জন্য)
৫। হ্যান্ড গ্লোভস
৬। বাধার জন্য সুতা/ ডস্টিন/ রাবার ব্যান্ড

পদ্ধতিঃ

১। প্রথমে কাপড় মাড় মুক্ত করতে হবে।
 এর জন্য গরম পানি তে সাবান দিয়ে কাপড়টি ধুয়ে শুকাতে হবে।

.২। নিজের পছন্দ মত ডিজাইন করার জন্য কাপড়টিকে বাধতে হবে। যেই অংশ সাদা রাখতে চান সেই অংশ বাধতে হবে। যেই অংশে গিট দিবেন সেই অংশে রঙ ঢুকবে না।

.৩। অল্প গরম পানিতে রং
আলাদা বাটি /কাপে গুলে নিতে
হবে। (এইভাবে ৫/১০ মিনিট রেখে দিতে হবে)।

৪। কাপড় ভেজার জন্য প্রয়োজনমত ফুটন্ত গরম 
পানি প্লাস্টিকের বলে/বালতিতে
নিয়ে তাতে হাইড্রোজ+কস্টিক সোডা
দিতে হবে।

৫। এতে আগে থেকে গুলিয়ে রাখা রং ছেকে
দিতে হবে। ভালভাবে নেড়ে মাড় মুক্ত কাপড় দিতে হবে এবং ৮/১০ মিনিট
রেখে নারাচাড়া করতে হবে।(এমন ভাবে নাড়তে হবে যেন রঙ কাপড়ের ভেতর ভালো ভাবে ঢুকে)।

.৬। কাপড়টিকে ভালোবাবে ধুতে হবে যতক্ষন না পর্যন্ত সাদা পানি বের হয়।

.৭। এরপর কাপড়ের বাধন খুলতে হবে।  এবং এই কাপড়টিকে বাতাসে বা রোদে শুকাতে দিতে হবে,

 ৮। শুকালে স্ত্রি করতে হবে।.

#ব্লকের কেমিক্যাল মিশানোর নিয়ম#


নিউটেক্স/ডিপ কালার করতে:
১.নিউটেক্স-২চা চামচ/(পিজে-এক
ফোঁটা)
২.এপ্রিটন-২ "
৩.পিকচার-১ "
৪.এনকে-২"
৫.বাইন্ডার-২ "
৬.অকজেল-১
৭.রং-এক ফোটা পছন্দ মত
৮.গ্লিটার-১ "
হোয়াট পেস্ট/লাইট কালারের রং
বানাতে
১।হোয়াইট পেস্ট/টিটি--২ চা চামচ
২।বাইন্ডার-২"
৩।এপ্রিটন-২"
৪।এনকে-২"
৫।পিকচার-১"
৬।রং+গ্লিটার-১ আগের মত
সলিড গোল্ড/গোল্ডেন কালার
১.এম-৬০--২চা চামচ
২.এনকে-১"
৩. আপসন-১.৫"
৪.হলুদ +কমলা রং-এক ফোটা
(ঘোলাটে/এন্টিক কালার করতে
পিজে-১চা চামচ দিতে হয়।না করলে
দিবেন না)
******বি:দ্র:
১.ভালভাবে ক্যামিকেল মিক্স করে
তারপর রং মিক্স করতে হবে।
২.লাইট কাপরে-নিউটেক্স;ডিপ
কাপরে-হোয়াইট পেস্ট দিতে হবে।
৩.জরজেটে এপ্রিটন বেশি দিতে হবে।
৪.নিউটেক্স পেস্ট ঘন হয়ে গেলে--
বাইন্ডার দিয়ে পাতলা করতে হবে।
পাতলা হলে নিউটেক্স দিতে হবে।
৫.হোয়াইট পেস্ট ঘন করতে -হোয়াইট
পেস্ট/টিটি/এপ্রিটন &পাতলা করতে
বাইন্ডার দিতে হবে।
৬. আপসন গাড় করতে-এফ-৫৩ &পাতলা
করতে-বাইন্ডার/এনকে-২ দিতে হবে।
৭.ছাপা দেয়ার সময়-ফ্যান বন্ধ থাকবে।
৮.ক্যামিকেল+রং একটু বেশি গুলে
নিতে হবে।কারন রং ২বার গোলালে
আগেরটার সাথে মিলবে না।
৯.প্রতিবার ছাপা দেয়ার আগের
ডাইসে রং লাগিয়ে নদিতে হবে এক
পোসে ২ বার ছাপদিলে ২বারে
ছাপা পরবে না।
১০.ডাইস গুলো কাজের আগের ১৫
মি.পানিতে ভিজিয়ে রাখতে হবে।
১১। কোন অবস্থাতেই ক্যামিকেলের
সাথে পানি মিক্স করা যাবে না।
১২.কাজ শেষে সব ধুয়ে শুকিয়ে রাখতে
হবে।
১৩.ব্লক প্রিন্টেড কাপরটি ১০-১২
দিনের আগের ধোয়া যাবে না।

কাপড়ে মাল্টি কালার করার নিয়ম


মাল্টি কালার করতে চাইলে
আপনাকে আগে নির্বাচন করতে হবে
কাজটি কিভাবে করতে চাইছেন। যদি
প্রুশিয়ান রং ব্যাবহার করেন তাহলে
আপনি খুবই সহজ ভাবে করতে পারবেন।। এখন
আসুন কিভাবে আপনি এই রঙটি
ব্যাবহার করবেন আপনার কাপড়টিতে।
প্রথমেই আপনি নির্বাচন করুন কিভাবে
ডিজাইন করবেন। যদি আপনি সাধারন
ভাবে করেন অর্থাৎ ফুটি ফুটি করে বা
একটু মোটা আর্ট করে যেভাবে ইচ্ছে
আপনি ঠিক সেইভাবে আপনার
কাপড়টিতে সুন্দর ভাবে তুলি বা ব্রাশ
দিয়ে এঁকে নিন। যে কয়টি কালার
ব্যাবহার করবেন সেইভাবে আপনি রং
গুলিয়ে আপনার পছন্দ মত আর্ট করা
যায়গায় রং গুলো লাগাবেন এপিঠ
ওপিঠ করে। অবশ্যই কয়েকটি ছোট ছোট
বাটিতে রং গুলো গুলিয়ে নিবেন ও
আলাদা রাখবেন। পারলে সেই কয়টি
তুলিও ব্যাবহার করবেন। ভুলেও একটি
রঙের তুলি আরেকটি রঙে সরাসরি
দিবেন না। পানি দিয়ে বার বার
ধুয়ে নিবেন(তুলি কম থাকলে বা ১ টি
তুলি থাক্লে)।তুলির মাপ হবে ১-৮
পর্যন্ত। আপনার কাজের জন্য যেটি
প্রয়োজন হবে সেই মাপের নিবেন।
মোটা কাজের জন্য একটু মোটা তুলি
নিবেন। চিকণ হলেও সমস্যা নেই আপনি
একটু মোটা করে কাজ গুলো করবেন।
এরপর রোদে শুখাতে দিবেন। রোদ
বলতে কড়া রোদ নয়, কেবল রঙটা
শুখানোর জন্য। ১২ বা ২৪ ঘণ্টা। চাইলে
আপনি কাজটা করার শেষে পেপার
দিয়ে মুড়িয়েও রেখে দিতে
পারেন,২ পিঠেই পেপার দিবেন।তবে
সাবধান থাকবেন কোন প্রকারই যেন
কালার গুলো কাপড়ের অন্য যায়গায়
না লাগে। ১/২ দিন ঐভাবে রেখে
দিবেন।
**অবশ্যই এক পাল্লা কাপড় নিতে হবে
অর্থাৎ কোন ভাজ হবেনা।
এইবার আসা যাক কিভাবে মাল্টি
কালারটি রঙে চুবাবেনঃ
১। আপনি যদি টাইডাই বা সুতা দিয়ে
বেধে কাজটি করতে চান তাহলে
কোন জটিল ফুল/লতাপাতা করবেন না।
যেগুলো খুব সহজেই সুই সুতা দিয়ে কাজ
ও বাধা যায় সেইসব কাজ গুলই করবেন।
তাহলে বাধতে আপনাদের সুবিধা
হবে। চাইলে আর্ট বা ডিজাইনটা করে
আগেই সুই দিয়ে সিলিয়ে নিতে
পারেন তাহলে বাধাটা সহজ ও সুন্দর
হবে। পরে করলে একটু কষ্ট কারন রঙের
জন্য কাপড়টি শক্ত হয়ে যায়। এরপর রঙে
চুবাবেন।
২। আর যদি আপনি টাইডাই না করতে
চান তাহলে মোম দিয়ে কাজটি
ঢেকে দিতে পারেন। এখানে আপনি
আপনার মনের মাধুরী মিসিয়ে আর্ট
করতে পারবেন তবে অবশ্যই মাথায়
রাখবেন মোম যেন ভালভাবে লাগে
(কাপড়ের ২ পিঠেই লাগাতে হবে)
এবং অনেক মোটা করে লাগাতে
হবে। মোম পুরা কাপড়ে লাগাতে
পারেন কিংবা আর্ট করা যায়গায়
কেবল লাগাতে পারেন ইচ্ছে । পুরো
কাপড়ে মোম লাগানো শেষ হলে
কিছুক্ষণ মেলে দিয়ে মোমটা
কাপড়ে বসতে দিবেন, চাইলে ১দিন
পরেও রং (শেষে যে রংএ চুবাবেন)
করতে পারেন। আর অবশ্যই একটু মুচড়িয়ে
বা কাপড়টি দলাপেছা করেও রাখতে
পারেন, ক্রেক হবে। এরপর আপনার পছন্দ
মত রঙে চুবাতে পারেন।
*** এটা কেবল প্রুশিয়ান মাল্টি
কালারের নিয়ম। আপনি চাইলে ভেট
বা সালফার ব্যাবহার করেও করতে
পারেন তবে সেইটা আপনি করবেন
কয়েকটি কালারে চুবিয়ে এবং
আগের রঙটি/ কালারটিকে পলিথিন
দিয়ে বেধে বা সুতা দিয়ে বেথে।

কাপড়ে ব্রাশ বাটিক করার নিয়ম

বাটিক এর কয়েকটি
বিভাগ/শ্রেণী,,,, যেমন-
১। মোম বাটিক/ফাঁটা
বাটিক,
২। ভেজিটেবল ডাইং,
৩। ব্রাশ বাটিক,
৪। প্রুশিয়ান ব্রাশ বাটিক,
৫। মাল্টি কালার টাইডাই
আজকে আমরা ব্রাশ বাটিক
সম্বন্ধে শিখবো।
উপকরণঃ
১। ফাইনগাম- ৫গ্রাম
২। কাপড় কাচার সোডা- ২ চা
চামচ
৩। খাবার লবন- ৩চা চামচ
৪। কাপড়- এক গজ/এক টুকরা
৫। ট্রেসিং পেপার-
ডিজাইনের লে-আউট
নিখুঁতভাবে আঁকার জন্য
৬। কার্বন পেপার - ঐ (আঁকার
জন্য)
৭। কাঠের ফ্রেম- কাপড়ের
সাইজ অনুযায়ী
৮। চিকন তুলি
৯। ছোট ছোট বাটি
(এক্ষেত্রে জল রং এর ছবি
আঁকার জন্য ৬ খোপ ওয়ালা
মশলার প্লেটের মত প্লেট
হলে ভালো হয়।)
১০। প্রুশিয়ান রং- যে রং এর
ডিজাইন করতে চান
১১। পানি- প্রয়োজনমত।
উপকরণ প্রাপ্তিস্থানঃ
ঢাকার গাউসিয়া
মার্কেটের উল্টোপাশের
সাতরং বিল্ডিং।
যে ধরনের কাপড়ে করা
যাবেঃ
এই বাটিক সবচেয়ে ভালো হয়
রাজশাহী সিল্ক কাপড়ে।
তবে,
সাধারন ভয়েল কাপড়েও করা যায়।
পদ্ধতি চার্টঃ
বর্ণনাঃ
প্রথমে এক গজ বা ইচ্ছামত এক
টুকরা কাপড় নেই। এর উপর যে
ডিজাইনটি করতে চাই তা
প্রথমে ট্রেসিং পেপারে
তুলে নিই। তারপর কার্বন
পেপারের সাহায্যে
ডিজাইনটি কাপড়ে তুলে
নেই। ১০০ গ্রাম পানিতে ৫
গ্রাম ফাইনগাম ১২ ঘন্টা বা
২৪ ঘন্টা ভিজিয়ে রাখি। ১২
ঘন্টা ভেজালেই চলে।
সকালে একটি বাটিতে ২ চা
চামচ লবন অল্প পানির
সাহায্যে গুলিয়ে
ফাইনগামের বাটিতে গুলাই।
অপর একটি বাটিতে অল্প একটু
পানি (আন্দাজে ১/২ চা
চামচ) দিয়ে ১ চা চামচ
পরিমাণ রং গুলাই। রং গাঢ় ও
ঘন তরল করার জন্য বেশি রং
এর সাথে কম পানি নিয়ে
গুলাবো। কাপড়টি বড় কাঠের
ফ্রেমে শক্ত করে আঁটকে
নেবো। তাহলে রং
ভালোভাবে বসবে ও
কাপড়ের প্রতিটি সুতোর
ভেতরে রং ঢুকবে। তারপরে,
গুলানো ফাইনগামে রং
ঢেলে ভালোভাবে গুলিয়ে
ঐ রং এ ব্রাশ বা তুলি ছুঁয়ে
ছবিটি এঁকে নেব। আঁকা হয়ে
গেলে ফ্রেমে আটকানো
অবস্থায়ই কাপড়টিকে রোদে
শুকাতে হবে কমপক্ষে ১২
ঘন্টা বা খুব বেশি হলে দুই
দিন।
শুকানোর কাজ শেষে ৩
লিটার পানিতে অর্ধেক হুইল
সাবান দিয়ে জ্বাল দিতে
হবে ৫/৭ মিনিট। এই
পরিমাণটা নির্দিষ্ট, বড় ছোট
সব সাইজের কাপড়ের
ক্ষেত্রে পরিমাণ একই। তবে,
সাবান কম-বেশি নিলেও
চলে। সবশেষে ঠাণ্ডা
পানিতে ভালোমত ধুয়ে
রোদে শুকাতে হবে।

#ক্লে বানানোর নিয়ম#

# ক্লে_বানানোর_প্রসেসঃ
বভিন্ন ভাবে ক্লে বানানো যায়।
 আমি আমার জানা সহজ
প্রসেস'টা দিলাম।এই
ক্লে'টা ফ্রিজ ছাড়াই ২-৩ মাস ভাল
রাখতে পারবেন। শুধু নিয়ম মত বানাতে
হবে আর সংরক্ষন করতে হবে।।
ক্লে বানাতে যা যা লাগবেঃ
★কর্নফ্লাওয়ার→১ কাপ
★MR আঠা→১ কাপ
★বেবি অয়েল→ ১ টেবিল চামচ
★ভিনেগার→ ১ টেবিল চামচ
★গ্লিসারিন→১ টেবিল চামচ
★পেট্রলিয়াম জেলি→ ১ টেবিল
চামচ
# বানানোর পদ্ধতিঃ
উপকরণ গুলো খুব ভাল করে মিশিয়ে
ননস্টিকি প্যানে নিয়ে চুলায় খুব অল্প
আঁচে ১০-১২ মিনিট রান্না করতে হবে।
যখন দেখবেন ক্লে টা ময়দার ডো-এর মত
ঘন হয়ে গেছে এবং হালকা ছেরে
ছেরে আসছে তখন চুলা থেকে
নামিয়ে ভাল মত ময়ান করতে হবে। যে
পাত্রে ময়ান করবেন সেই পাত্রে
ক্রিম মেখে নিবেন। তাহলে আর
পাত্রে লেগে যাবে না। ভালমতো
ডো টা রেডি হবে।
# রঙ করার পদ্ধতিঃ
এর জন্য লাগবে সানফ্লাওয়ার কিট
কালার বা এক্রালিক কালার।
ক্লে এর ডো নিয়ে তাতে কিছুটা রঙ
লাগিয়ে ভাল করে হাত দিয়ে
মাখতে হবে। তাহলেই ক্লে কালার
হয়ে যাবে।
# সংরক্ষণঃ
বিভিন্ন কালারের ক্লে আলাদা
ভাবে পলি-প্যাকে ভাল মতো
মুরিয়ে নিতে হবে। যাতে ভেতরে বাতাস না ঢুকে।
এবার এই ক্লে গুলো এয়ার-টাইট বক্সে
রেখে দিলে ২-৩ মাস ভাল থাকবে।